জানুয়ারির পর থেকে সর্বনিম্ন বিটকয়েনের দাম
ক্রমাগত বিটকয়েনের দাম কমছে। গেল সপ্তাহে এটি ৩৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে, যা গত জানুয়ারির পর থেকে সর্বনিম্ন। খবর রয়টার্স।
খবরে বলা হয়, চিরাচরিত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই ডিজিটাল মুদ্রার প্রতি আস্থা হারাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, লেনদেনে বিট কয়েনের প্রতি আস্থা রাখতে পারছেন না এসব বিনিয়োগকারীরা। তারা আসলে ঝুঁকি নিতে চাইছেন না।
গত জানুয়ারিতে বিটকয়েনের দাম ৩২ হাজার ৯৫১ ডলারে নেমে আসে। এর থেকে দাম কমলে সেটি গত বছরের জুলাই থেকেও কম হবে।
আরেকটি খবরে বলা হয়, গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য ৫০ শতাংশের বেশি কমেছে।
ইউক্রেন যুদ্ধের ঘটনায় সারা বিশ্বের অর্থনীতিতেই বড় প্রভাব ফেলেছে, বিশ্বজুড়ে বেড়েছে মুদ্রাস্ফীতি। তাই বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে কোনও ঝুঁকি নিতে চাইছে না। এর পরিবর্তে তারা শেয়ার বাজারে মনোযোগী হচ্ছে।
ডিবিটেক/বিএমটি